কার্পাসডাঙ্গায় ফেনসিডিল মোটর মেকানিক সাগর আটক
- আপলোড তারিখঃ
০১-০১-২০২০
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ১২ বোতল ফেনসিডিলসহ সাগর (২০) নামের এক মোটরসাইকলে মেকানিককে আটক করেছে পুলিশ। আটক হওয়া সাগর কার্পাসডাঙ্গা মাঝপাড়ার রমজান আলীর ছেলে। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে কার্পাসডাঙ্গা মুচির বটতলা নামক স্থান থেকে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় সাগরের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স