সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ৩১-১২-২০১৯ ইং
দামুড়হুদায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার উপজেলার পৃথক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২ বোতল ফেনসিডিল ও ২৫ গ্রাম গাঁজা। আটক হওয়া ব্যক্তিরা হলেন দর্শনা মোবারকপাড়ার রিপনের স্ত্রী মিনা (৩৪) ও কার্পাসডাঙ্গা মাঝপাড়ার রমজানের ছেলে সাগর (২০)। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয়। জানা যায়, দামুড়হুদা মডেল থানাধীন দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার দর্শনা মোবারক পাড়ার রিপনের স্ত্রী মাদক ব্যবসায়ী মিনাকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। একই সময় কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মুচি বটতলা থেকে কার্পাসডাঙ্গা মাঝপাড়ার রমজানের ছেলে মাদক ব্যবসায়ী সাগরকে আটক করেন। পরে তাঁর ঘর তল্লাশি করে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদক আইনে পৃথকভাবে মামলা হয়েছে। আজ তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান