সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০১৯ ইং
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ
আন্দুলবাড়ীয়ায় কলেজিয়েট বেসরকারি স্কুলের কার্যক্রম বন্ধের দাবিতে নিজস্ব প্রতিবেদক: জীবননগরের আন্দুলবাড়ীয়া কলেজিয়েট স্কুলের সব শিক্ষা কার্যক্রম অবিলম্বে বন্ধ রাখতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর পৃথক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গত সোমবার (২৩ ডিসেম্বর) আন্দুলবাড়ীয়া আন্ নূর ইসলামী একাডেমি ও অক্সফোর্ড প্রি-ক্যাডেট (স্কুল) নামের দুইটি বিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন ও কাজী আহসান হায়দার হাসান পৃথকভাবে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি বিধি মোতাবেক বেসরকারি নতুন স্কুলের অনুমতি না থাকা সত্বেও আন্দুলবাড়ীয়া কলেজিয়েট স্কুল নামের নতুন একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ায় জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগে বলা হয়, আন্দুলবাড়ীয়া আন্ নূর ইসলামী একাডেমি থেকে ১৮০ মিটার ও অক্সফোর্ড প্রি-ক্যাডেট (স্কুল) সংলগ্ন ২০০ মিটারের মধ্যে আন্দুলবাড়ীয়া কলেজিয়েট স্কুল গড়ে তোলা হয়েছে। যা নিয়মবর্হিভূত। এতে করে প্রতিষ্ঠান দুটি ক্ষতিগ্রস্ত হবে। এ প্রসঙ্গে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘আমি অভিযোগের ঘটনাটি শুনেছি। সরকারের বিধি মোতাবেক ২০০ মিটারের মধ্যে নতুন স্কুলের কোনো সুযোগ নেই। যেহেতু দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আমি যথাযথভাবে আইনগত ব্যবস্থাগ্রহণ করব।’ জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘হ্যাঁ অভিযোগ করেছে। আমি অভিযোগপত্রটি হাতে পেয়েছি। সরকারি নিয়ম, নীতিমালা অনুয়ায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ মিটারের মধ্যে বা আশেপাশে নতুন করে কোনো বেসরকারি কিন্ডারগার্টেন (স্কুল) বিদ্যালয় গড়ে তোলা যাবে না। আমারা বলে দিয়েছি যে, নতুন করে আর কোনো বিদ্যালয়কে সরকারিভাবে কোনো বই দিতে পারব না।’ তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান