চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফের মাতা সাহিদা বেগমের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
- আপলোড তারিখঃ
২৯-১২-২০১৯
ইং
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফের মাতা সাহিদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোক বার্তা প্রেরণ করা হয়। শোক বার্তায় বিএনপির মহাসচিব বলেন, ‘মরহুমা সাহিদা বেগম একজন ধর্মপ্রাণ ও পরোপকারী মহিলা হিসেবে নিজ এলাকার মানুষের নিকট অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। মরহুমার মৃত্যুতে তাঁর এলাকাবাসী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমিও সমব্যথী। দোয়া করি, মহান রাব্বুল আলামীন যেন মরহুমা সাহিদা বেগমকে বেহেস্ত নসীব এবং গভীর শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদেরকে এই বিশাল শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
কমেন্ট বক্স