সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০১৯ ইং
শৈলকুপায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের শৈলকুপা ও ঝিনাইদহ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকাল নয়টার দিকে শৈলকুপার সোন্দাহ গ্রামে লাঠিসোটা ও ঢাল-সড়কি নিয়ে আওয়ামী লীগের বিবাদমান দুটি গ্রুপ এ সংঘর্ষে লিপ্ত হয়। গ্রামবাসীদের ভাষ্য, কথা কাটাকাটির জের ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশারফ হোসেন সমর্থক ইউপি সদস্য শরিফুল ইসলাম ও দলটির সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা সমর্থিত সাবেক ইউপি সদস্য আবু কালাম গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে শান্ত, মাজেদ, মুক্তার, গোলাম, ভুট্ট, সাগরসহ ১০ জন আহত হন। তাঁদের মধ্যে সাতজনকে ঝিনাইদহ ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর সোন্দাহ গ্রামে পুলিশ ও র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, যেকোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছে গ্রামবাসী। পুলিশ জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের উৎসব নিয়ে ২৫ ডিসেম্বর সোন্দাহ গ্রামের নজরুল নামের এক আওয়ামী লীগের কর্মী হামলার শিকার হন। এ ঘটনার জের ধরে শনিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সোন্দাহ গ্রামে টহলরত এসআই ফজলুর রহমান জানান, কথা কাটাকাটির জেরে আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এখন পরিস্থিতি শান্ত বলে তিনি উল্লেখ করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান