সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উদ্বোধনের আগেই কালভার্টে ফাটল!

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০১৯ ইং
উদ্বোধনের আগেই কালভার্টে ফাটল!
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের সুতাপাড়ার নতুন কালভার্টটি উদ্বোধনের আগেই চারপাশে ফাটল ধরেছে। কালভার্টটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন মহল্লাবাসী। জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তর প্রকল্পের আওতায় কুতুবপুর সুতাপাড়ার খালের রাস্তার ভাঙা খালের ওপর কালভার্ট নির্মাণ শুরু হয় বেশ কিছু দিন আগে। কালভার্টির চূড়ান্ত ব্যয় হয় ১৭ লাখ ৩৫ হাজার ৬৪৫ টাকা। মহল্লাবাসী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, কালভার্টির কাজ শেষ হয়েছে সম্প্রতি। গত শুক্রবার রাতে কালভার্টির পাশে মাটি দেওয়া হচ্ছিল। এ সময় কালভার্টটির চারপাশে ফাটল দেখা দেয়। পরে সকালে ঠিকাদার এসে দ্রুত ফাটলের ওপরে সিমেন্ট দিয়ে নেপে দেয়। মহল্লাবাসীরা অভিযোগ করে আরও বলেন, ‘আমরা পুনরায় কালভার্টির নতুন করে নির্মাণের দাবি জানাচ্ছি। কারণ, এটি যেকোনো সময় ভেঙে যেতে পারে, হতে পারে প্রাণহানির মতো ঘটনা।’ স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। এ বিষয়ে কালভার্টের ঠিকাদার মো. জাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, ‘ভেকু গাড়িতে করে মাটি ভরাট করা হচ্ছিল, এ সময় হয়ত ফেটে গিয়েছে। আমিও দেখতে গিয়েছিলাম। রোববারে আমাদের অফিস থেকে লোক আসবে। তবে কাজটি এক শ ভাগ সম্পন্ন করে দেব।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান