সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্টিয়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৮-১২-২০১৯ ইং
কুষ্টিয়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু
আলমডাঙ্গা অফিস: কুষ্টিয়ায় মোটরসাইকেল থেকে পড়ে মরিয়ম খাতুন নামে ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর স্বামী আব্দুর রশীদ শেখ। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের লাহিনীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ওই দম্পতির বাড়ি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের সাঁওতা এলাকায়। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের লিডার আব্দুল মান্নান জানান, রাতে আব্দুর রশীদ তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। লাহিনীপাড়া এলাকায় যাওয়ার পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে দুইজনই রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মরিয়ম মারা যান। আহত হন আব্দুর রশীদ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে লাশ মর্গে নিয়ে যান এবং আব্দুর রশিদকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান