সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুদি দোকানে আগুন, ৫ লক্ষ টাকার ক্ষতি!

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০১৯ ইং
মুদি দোকানে আগুন, ৫ লক্ষ টাকার ক্ষতি!
প্রতিবেদক, মুন্সিগঞ্জ: আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর বাজারের সালামত বিশ্বাসের মুদি দোকানে আগুন লেগে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। গত বুধবার দিবাগত রাত একটার দিকে ওই মুদি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। জানা গেছে, মৃত সুরুজ মণ্ডলের ছেলে সালামত বিশ্বাস দীর্ঘদিন ধরে বলিয়ার বাজারে ব্যবসা করছেন। প্রতিদিনের ন্যায় গত বুধবার রাত বারটার সময় দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। এরপর খাবার খেয়ে ঘুমাতে গেলে হঠাৎ বাজারের দিক থেকে বিকট শব্দ শুনতে পান। বিছানা থেকে উঠে বাজারে এসে তিনি দেখেন, স্থানীয়রা তাঁর দোকানে লাগা আগুন পানি ঢেলে নিয়ন্ত্রণে আনছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটা দশ মিনিটের সময় দোকানে থাকা ফ্রিজের শর্টসার্কিট থেকে আগুনের বিস্ফোরণ ঘটে। এতে পুরো দোকান আগুনে পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন, পরে ফায়ার সার্ভিস ও ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান