সেরা অবদানের স্বীকৃতি স্বরুপ পুরস্কার পেলেন যাঁরা
- আপলোড তারিখঃ
২৫-১২-২০১৯
ইং
বিশেষ প্রতিবেদক:
দৈনিক সময়ের সমীকরণ-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে বিভিন্ন ব্যুরো অফিস, প্রতিনিধি, প্রতিবেদক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিগত দুই বছরে তাঁদের বিভিন্ন কর্মকাণ্ডের অবস্থা ও সক্রিয়তা বিশ্লেষণ করে সমীকরণ জুরিবোর্ডের মনোনয়নে ৮টি ক্যাটাগরিতে ১২ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার পেলেন যাঁরা- ‘সেরা প্রতিবেদক-২০১৮’ হয়েছেন যুগ্মভাবে নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিম ও জীবননগর অফিস সহকারী মিঠুন মাহমুদ। ‘সেরা প্রতিবেদক-২০১৯’ হয়েছেন বিশেষ প্রতিবেদক এস এম শাফায়েত। সেরা ব্যুরো অফিস-২০১৮ হয়েছে মুজিবনগর অফিস, পুরস্কার গ্রহণ করেন শের খাঁন। সেরা ব্যুরো অফিস-২০১৯ মনোনীত হয়েছে দর্শনা অফিস। পুরস্কার গ্রহণ করেন অফিস প্রধান আওয়াল হোসেন ও অফিস সহকারী ওয়াসিম রয়েল। ২০১৮ সালে ‘আলোচিত প্রতিবেদন’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দর্শনা অফিস সহকারী ওয়াসিম রয়েল। ২০১৯ সালে ‘সেরা প্রতিবেদন (অনুসন্ধান)’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে সমীকরণ সার্চ টিম। পুরস্কার গ্রহণ করেন বার্তা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও প্রতিবেদকগণ। ২০১৯ সালে ‘কর্তব্যপরায়ণতায়’ পুরস্কার পেয়েছেন বিশেষ প্রতিবেদক এস এম শাফায়েত ও প্রতিনিধি রোকনুজ্জামান রোকন। এস এম শাফায়েতের সঙ্গে পুরস্কারটি গ্রহণ করেন তাঁর পিতা আহমাদ উল্লাহ। ‘সেরা সম্পাদনা সহায়ক’ হয়েছেন ডেস্ক ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। এ ছাড়া সেরা ছড়াকার হয়েছেন এম এ মামুন ও উদীয়মান ছড়াকার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বার্তা সম্পাদক হুসাইন মালিক।
কমেন্ট বক্স