শুভ বড়দিন উপলক্ষে পুলিশের ব্রিফিং
- আপলোড তারিখঃ
২৫-১২-২০১৯
ইং
মুজিবনগর অফিস:
শুভ বড়দিন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে মুজিবনগর থানার পুলিশের উদ্যোগে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুজিবনগর থানা চত্বরে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিফিং দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেমের সভাপতিত্বে ব্রিফিংয়ে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার হাসিবুল ইসলাম। বড়দিন উপলক্ষে মুজিবনগর উপজেলার বিভিন্ন ধর্মপল্লীতে যাতে কোনো প্রকার আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে লক্ষে মুজিবনগর থানার পুলিশ সদস্যের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
কমেন্ট বক্স