আজ মেহেরপুরে আসছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- আপলোড তারিখঃ
২৫-১২-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন তিন দিনের সরকারি সফরে আজ মেহেরপুরে আসছেন। তিন দিনের এই সফরকালে তিনি মেহেরপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সফরসূচির মধ্যে রয়েছে, আজ বুধবার বেলা তিনটায় ঢাকা বেইলি রোডস্থ সরকারি বাসভবন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন। যশোর থেকে সড়ক পথে ঝিনাইদহ হয়ে মেহেরপুর নিজ বাসভবনে রাত ৮টা ২০ মিনিটে পৌঁছাবেন। পরের দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ওই দিন বেলা তিনটায় বল্লভপুর চার্চ অব বাংলাদেশ মিশন প্রাঙ্গণে বড় দিন উপলক্ষে আয়োজিত আনন্দ মেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর বিকেল চারটায় মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুরের বিভিন্ন উন্নয়নকাজের পরিদর্শন এবং বেলা তিনটায় যশোর বিমানবন্দরের উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন।
কমেন্ট বক্স