সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাহিদুজ্জামান টরিকের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০১৯ ইং
সাহিদুজ্জামান টরিকের সৌজন্য সাক্ষাৎ
চুয়াডাঙ্গা সরকারি কলেজে ‘বাঁধন’ কর্মীদের সঙ্গে বিশেষ প্রতিবেদক: বেসরকারি স্বেচ্ছাসেবী ও রক্তদানকারী সংগঠন ‘বাঁধন’ কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের প্রেসিডেন্ট, হোটেল সাহিদ প্যালেস অ্যান্ড কনভেনশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা ভবনে ‘বাঁধন’ কার্যালয়ে তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি। এরপর ‘বাঁধন’ কর্মীদের কার্যক্রম, সুবিধা ও অসুবিধা নিয়ে সার্বিক আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, ‘বাঁধন’ চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, উপদেষ্টা সাজিদুল ইসলাম, জ্যামি, সভাপতি মুশফিকুর রহিম, সজিবুল ইসলাম, সদস্য জাকির, আশরাফুল, অনামিকা, জুঁই, নুহাস, আজিজ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান