সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতীয় নাগরিক তপনের লাশ হস্তান্তর

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০১৯ ইং
ভারতীয় নাগরিক তপনের লাশ হস্তান্তর
দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে দর্শনায় সড়ক দুর্ঘটনায় নিহত দর্শনা অফিস: দুই দিন পর ভারত-বাংলাদেশের দুই দেশের পতাকা বৈঠকের মাধ্যমে দর্শনায় সড়ক দুর্ঘটনায় নিহত ভারতীয় নাগরিক তপনের লাশ হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে দর্শনা জয়নগর আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টে দুই দেশের বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে এ লাশ হস্তান্তর করা হয়। এ সময় নিহত ব্যক্তির পরিবারকে কেরু অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবির কোম্পানি কমান্ডার জহির উদ্দিন, দর্শনা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান, ইমিগ্রেশন ইনচার্জ রাশেদুজ্জামান, কেরুর মহাব্যবস্থাপক (প্রশাসন) দিলীপ কুমার, কেরু শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফ-এর এসআই বিজয় কুমার ও আইএনজি বিক্রম। উল্লেখ্য, গত শুক্রবার ভারতের উত্তর চব্বিশ পরগোনা জেলার গোলা থানার যুগবাড়িয়া গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা শ্রী অমর বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস (৪২) ব্যবসার উদ্দেশে দর্শনায় এসেছিলেন। ওইদিন রাত নয়টার দিকে কেরু অ্যান্ড কোম্পানির আখভর্তি একটি ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। আহত তপনকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে শনিবার ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান