স্ত্রীকে হত্যার পর বৃদ্ধ স্বামীর আত্মহত্যার চেষ্টা
- আপলোড তারিখঃ
২৩-১২-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
পারিবারিবক কলহের জের ধরে স্ত্রী মাজেদা খাতুনকে (৬০) শ্বাসরোধ করে হত্যার পর স্বামী শাহাজুদ্দিন মণ্ডল (৭০) নামের এক বৃদ্ধ কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঝিটকেপোতা গ্রামে। এলাকাবাসী মূমুর্ষ অবস্থায় শাহাজুদ্দিন মণ্ডলকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি করেছে। পুলিশ গতকাল রোববার সকালে নিহত মাজেদা খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এলাকাবাসী জানান, দাম্পত্য কলহের জের ধরে গত শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে রাতের কোনো এক সময় স্বামী শাহাজুদ্দিন মণ্ডল তাঁর স্ত্রী মাজেদা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে নিজে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন। মহেশপুর থানার ওসি (তদন্ত) আমানউল্লাহ জানান, শনিবার রাতে ঝিটকিপোতা গ্রামের শাহাজুদ্দিন মণ্ডল তাঁর স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তিনি নিজেও কীটনাশক পানে করে আত্মহত্যার চেষ্টা চালান। সাংসারিক বিষয়াদি নিয়ে বৃদ্ধ বয়সে তাঁরা প্রায় ঝগড়ায় লিপ্ত হতেন বলে পুলিশকে জানান প্রতিবেশীরা। ওসি জানান, শাহাজুদ্দিন মণ্ডল মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।
কমেন্ট বক্স