সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভারতীয় ৭টি গরু ও ১১টি মহিষ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৩-১২-২০১৯ ইং
ভারতীয় ৭টি গরু ও ১১টি মহিষ উদ্ধার
দামুড়হুদার পৃথক স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৭টি গরু ও ১১টি মহিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার পৃথক সময়ে পৃথক অভিযানে এসব গরু ও মহিষ উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রোববার ভোর পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. একরামুল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৮৯ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ থেকে ৫টি ভারতীয় গরু ও ৩টি মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১১ লাখ টাকা। উদ্ধার হওয়া গরু এবং মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। একই দিন ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আইয়ূব আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৭ হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে ১টি ভারতীয় গরু ও ৪টি মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু এবং মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। এদিকে, গতকাল রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. মোমিন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বড়বলদিয়া সীমান্তের মেইন পিলার ৮৪/৬০-টি হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়বলদিয়া মাঠ থেকে ২টি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। উদ্ধার হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। অপর দিকে, গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. জুলহাস উদ্দিন ফোর্স নিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৬ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে ২টি মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। উদ্ধার হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। অন্যদিকে, গতকাল বিকেল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. একরামুল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ওসমানপুর সীমান্তের মেইন পিলার ৮৮ হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওসমানপুর মাঠ থেকে ১টি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান