সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় এক কেজি গাঁজাসহ রাজবাড়ীর জাকির আটক

  • আপলোড তারিখঃ ২১-১২-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় এক কেজি গাঁজাসহ রাজবাড়ীর জাকির আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় এক কেজি গাঁজাসহ জাকির হোসেন (৩৬) নামের একজনকে আটক করেছে শহর ফাঁড়ির পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর এলাকার বেলগাছি ফুটবল মাঠের পাশ থেকে তাঁকে আটক করা হয়। আটক হওয়া জাকির হোসেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার রসুলপুর গ্রামের আলী আহম্মদের ছেলে। পুলিশ জানায়, শহর ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম ফোর্স নিয়ে পৌর এলাকার বেলগাছি ফুটবল মাঠের পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালান। অভিযানকালে মাখালডাঙ্গা গ্রামের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করেন তিনি। এ সময় মোটরসাইকেলে থাকা জাকির হোসেনের আচরণে সন্দেহ হলে তাঁর শরীর তল্লাশি করে স্কসটেপে মোড়ানো এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে জাকির হোসেনকে আটক করে তাঁর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাঁকে সদর থানায় সোপর্দ করে। আটক জাকিরকে আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে থানার পুলিশ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান