সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৯ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ২১-১২-২০১৯ ইং
৯ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন
চুয়াডাঙ্গায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা বড় বাজার শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়। গতকাল রাতে সংগঠনের সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়ের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়। এ সভায় সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের সব নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে শ্রী দেবেন্দ্র নাথ দোবে (বাবু লাল) কে আহ্বায়ক ও শ্রী কিংকর কুমার দে কে সদস্যসচিব করে ৯ সদস্যবিশিষ্ট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির অন্য সদস্যরা হলেন শ্রী বিধূরঞ্জন চাকী, মি. জেম্স নিমু মণ্ডল, শ্রী শুভেন্দু কমার নাথ শান্ত, শ্রী পলাশ কুমার সাহা, শ্রী বিশ্বজিৎ সাধু খাঁ, শ্রী হেমন্ত কুমার সিংহ রায় ও শ্রী শংকর কুমার ঘোষ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান