আন্দুলবাড়ীয়া বাজারে মাছ ব্যবসায়ীকে জরিমানা
- আপলোড তারিখঃ
২০-১২-২০১৯
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে মাছপট্টিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় বাজারের মেসার্স মুসলিম ফিস সাপ্লাইয়ার্সের স্বত্বাধিকারী টুটুল হোসেন ওরফে টিটনকে খাওয়ার অনুপযোগী, অস্বাস্থ্যকর ও পঁচা ইলিশ মাছ প্রকাশ্যে বিক্রি করার অপরাধে জাতীয় ভোক্তা সংরক্ষণ আইনে দ-বিধির ৪২ ধারা মোতাবেক তাঁকে নগদ দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ইলিশ মাছ জব্দ করেম কেরোসিন তেল ঢেলে মাছ মাটিতে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন শাহাপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল হোসেন, ইউএনও অফিসের নাজির আব্দুল আওয়াল ও উপজেলা আইসিটি কর্মকর্তা সৈয়দ আব্দুল জব্বার।
এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি আমিনুল বাশার কবু, সাধারণ সম্পাদক মির্জা হামিদুর রহমান শিলন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার জহিরুল ইসলাম, সাবেক মেম্বার আলমাছ হোসেন, ইউনিয়ন লোকমোর্চার সভাপতি শেখ আব্দুল ওয়াদুদ, বিজয় হালদার, দেবেন হালদার, খাজির আহমেদ প্রমুখ।
কমেন্ট বক্স