দর্শনায় ৬০ বোতল ফেনিসিডিলসহ আটক ২
- আপলোড তারিখঃ
১৯-১২-২০১৯
ইং
দর্শনা অফিস:
দর্শনায় মাদকবিরোধী অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ রেলওয়ে শ্রমিক আহসান হাবিব ও শামসুল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে দর্শনা পৌর এলাকার মোবারক পাড়া থেকে তাঁদের আটক করে। আটক আহসান হাবিব আলমডাঙ্গা উপজেলার উসমানপুর গ্রামের শেখ পাড়ার তাজুল ইসলামের ছেলে ও দর্শনা মোবারপাড়ার দাউদ হোসেনের বাড়ির ভাড়াটিয়া দর্শনা রেলওয়ে শ্রমিক এবং শামসুল ইসলাম দর্শনা মোবারক পাড়ার একই এলাকার আ. মালেকের ছেলে শামসুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে দর্শনা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহাবুবুর রহমান ফোর্স নিয়ে দর্শনা মোবারক পাড়ায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় একটি ট্রলি ব্যাগে অভিনব কৌশলে ৬০ বোতল ফেনসিডিল নিয়ে আসার সময় মোবারক পাড়ার আলোচিত মাদক ব্যবসায়ী সাহানুরের বাড়ির সামনে থেকে আহসান হাবিব ও শামসুল ইসলাম নামের দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাঁদের দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে পুলিশ।
কমেন্ট বক্স