সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
- আপলোড তারিখঃ
১৯-১২-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে সড়ক দুর্ঘটনায় মুন্না হোসেন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহত মুন্না সদর উপজেলার পুটিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে। আহত সুমন একই উপজেলার গোবিন্দপুর গ্রামের সম্ভুর ছেলে। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মজলেম তালুকদার জানান, দুপুরে তাঁরা মোটরসাইকেলযোগে ঝিনাইদহ থেকে মাগুরা যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পাওয়ারট্রিলারের সঙ্গে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। সেখান থেকে তাঁদের উদ্ধার করে মাগুরা সড়ক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন। আহত সুমনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কমেন্ট বক্স