জীবননগরে পেয়ারার কার্টুনে ৯ কেজি গাঁজা!
- আপলোড তারিখঃ
১৮-১২-২০১৯
ইং
জীবননগর অফিস:
জীবননগর থানার পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে। গত সোমবার রাত সাড়ে নয়টায় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে জীবননগর থানার এসআই নাহিরুল, এএসআই নুর হোসেন ও এএসআই বাদশা ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁরা জীবননগর শহরের সোনারতরী পরিবহনের সামনে একটি পেয়ারার কার্টুনের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ৯ কেজি গাঁজা উদ্ধার করেন।
কমেন্ট বক্স