সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় এক মাদকসেবীকে ১০ দিনের কারাদন্ড

  • আপলোড তারিখঃ ১৮-১২-২০১৯ ইং
আলমডাঙ্গায় এক মাদকসেবীকে ১০ দিনের কারাদন্ড
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাদকসেবীকে ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফোর্সসহ জামজামি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাকিম আলমডাঙ্গা লাল ব্রিজের নিকট থেকে জামজামি-মধুপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে আছির উদ্দিনকে (৫৫) মাদক সেবনকালে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে খবর দেওয়া হলে তাৎক্ষণিক ঘটনা স্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকসেবী আছির উদ্দিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। গতকালই তাঁকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান