সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূ দগ্ধ!

  • আপলোড তারিখঃ ১৫-১২-২০১৯ ইং
আলমডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূ দগ্ধ!
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বড় বোয়ালিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলছে গেছে শ্যামলী কর্মকার (২৬) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীর। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে রান্না করার সময় এ দুর্ঘটনা ঘটে। মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে তাঁকে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার আরও অবনতি হলে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। অগ্নিদগ্ধ শ্যামলী কর্মকারের স্বামী কুমারেশ কর্মকারের বাড়ি যশোর শহরে। তিনি আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে আরআরএফ নামের একটি এনজিওতে চাকরি করেন। চাকরিস্থলের পাশেই বড় বোয়ালিয়া গ্রামের অধ্যাপক শহিদুল ইসলামের বাড়িতে স্ত্রী শ্যামলীকে নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। শ্যামলী কর্মকার চার মাসের অন্তঃসত্ত্বা বলে প্রতিবেশীরা জানান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান