সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ১৪-১২-২০১৯ ইং
মেহেরপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আহসানুল হাসান আটক হয়েছেন। আহসানুল হাসান মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের রজব আলীর ছেলে। জানা গেছে, ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাহ রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় অবস্থান নেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মাদক ব্যবসায়ী আহসানুল হাসান ফেনসিডিল নিয়ে ওই এলাকায় অবস্থান করার সময় ডিবি পুলিশ তাঁকে চ্যালেঞ্জ করে। এ সময় আহসানুলকে আটক করার পর তাঁর কাছে থাকা ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর থানায় একটি মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান