সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গৃহবধূর ৩১ হাজার টাকা খোয়া!

  • আপলোড তারিখঃ ১৩-১২-২০১৯ ইং
গৃহবধূর ৩১ হাজার টাকা খোয়া!
আলমডাঙ্গায় বিকাশ অফিসার পরিচয়ে প্রতারণা আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা বাজারের এক গৃহবধূর বিকাশ অ্যাকাউন্ট থেকে প্রতারক চক্র ৩১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে নিজেদের অ্যাকাউন্টে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা বাজারের শামসুল ইসলামের স্ত্রী তাসলিমা সুলতানার কাছে বেলা ২টার দিকে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে এক অপরিচিত ব্যক্তি নিজেকে বিকাশ অফিসের লোক বলে পরিচয় দেয় এবং তাসলিমার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে জানিয়ে চালু করার জন্য পিনকোর্ডটি চায়। অ্যাকাউন্ট চালু করার জন্য তাসলিমা সুলতানা পিনকোর্ডটি তাকে জানান। কিছুক্ষণের মধ্যে প্রতারক চক্র তাঁর অ্যাকাউন্ট থেকে ৩১ হাজার টাকা হাতিয়ে নেন তাদের অ্যাকাউন্টে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানা পুলিশ তদন্ত করে জানতে পারে, প্রতারক চক্র ঝিনাইদহ, মাগুরাসহ আশপাশের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। পুলিশ জানায়, অচিরেই অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হবে। তবে এরই মধ্যে প্রতারক চক্রটি বিকাশ অ্যাকাউন্ট থেকে ৭ হাজার টাকা উত্তলন করেছে। পুলিশ বিকাশ অফিসে বিষয়টি জানালে প্রতারক চক্রটির ওই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। বাকি টাকা প্রতারক চক্রটি আর তুলতে পারবে না বলে জানায় পুলিশ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান