মেহেরপুরে দুই চাতাল মালিককে জরিমানা
- আপলোড তারিখঃ
১১-১২-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরের চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই চাতাল মালিকের কাছে থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর শহরের ঘাট পাড়ায় খোকন নামের এক চাতাল মালিকের মিলে অভিযান চালানো হয়। সহকারী কমিশনার সুজন দাসের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মিলে বেশ কিছু প্লাস্টিকের বস্তা পাওয়ায় মিল মালিক খোকনের নিকট থেকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ (২০১০ এর ৫৩ আইন) ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মেহেরপুর জেলা পাট পরিদর্শক মহাসিন শিকদার এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে, মেহেরপুর বড় বাজার এলাকার এক ব্যবসায়ীর কাছে থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় রউফ নামের এক ব্যবসায়ীর আড়তে অভিযান চালানো হয়। সহকারী কমিশনার মিথিলা দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় আড়তে বেশ কিছু প্লাস্টিকের বস্তা পাওয়ায় মালিক রউফের নিকট থেকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ (২০১০ এর ৫৩ আইন) ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মেহেরপুর জেলা পাট পরিদর্শক মহাসিন শিকদার এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স