দামুড়হুদায় মদ ও ফেনসিডিলসহ সাগর আটক
- আপলোড তারিখঃ
১০-১২-২০১৯
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেনসিডিলসহ একজনকে আটক করেছে। আটক সাগর হোসেন (৪২) কার্পাসডাঙ্গা গ্রামের মৃত সামসুল হকের ছেলে। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে আরামডাঙ্গা বটতলার নিকট থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে, আরামডাঙ্গা এলাকা থেকে মাদকের চালান আসছে। এমন সংবাদে পেয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম ফোর্স নিয়ে আরামডাঙ্গা বটতলার নিকট অবস্থান নেন। এমন সময় কার্পাসডাঙ্গা গ্রামের মৃত সামসুল হকের ছেলে সাগর হোসেনকে আটক করেন তিনি। পরে তাঁর দেহ তল্লাশি করে ভারতীয় ১২ বোতল মদ ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দামুড়হুদা মডেল থানায় সৌপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স