সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ১৭১ বোতল ফেনসিডিলসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ০৭-১২-২০১৯ ইং
দামুড়হুদায় ১৭১ বোতল ফেনসিডিলসহ দুজন আটক
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭১ বোতল ফেনসিডিলসহ দুনকে আটক করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে দর্শনা লোকনাথপুরের এজাজের আমবাগানে নিকট থেকে তাঁদের আটক করা হয়। জানা যায়, ঝিনাইদহ র‌্যাব-৬ সিপিসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে ফেনসিডিল বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর পুলিশ পরিদর্শক অহিদুজ্জামান ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় লোকনাথপুর গ্রামের আলী হোসেনের দুই ছেলে রোকনুজ্জামান ও তারিকুজ্জামানকে আটক করেন তিনি। পরে তাঁদের কাছে থাকা বস্তা তল্লাশি করে ১৭১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাঁদের আটক করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাঁদের দামুড়হুদা মডেল থানায় সৌপর্দ করে র‌্যাব। দামুড়হুদা মডেল থানার পুলিশ গতকাল শুক্রবার তাঁদের জেলহাজতে প্রেরণ করেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান