সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০১৯ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী উদ্যাপন
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১ তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার পৃথক আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুবলীগর বিভিন্ন কার্যক্রম পালন করেছেন। গতকাল সকাল সাড়ে ৬ টায় জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম আহবায়ক মো. জিল্লুর রহমানের নেতৃত্বে যুবলীগের পার্টি অফিসের সামনে পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পন ও সন্ধ্যায় শেখ ফজলুল হক মনির জীবনীর উপর আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া শেষে শেখ ফজলুল হক মনির ৮১ তম জন্ম বার্ষিকীর কেক কাটেন জেলা কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়ক ও সকল নেতৃবৃন্দ। কেক কাটা শেষে জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার বলেন জাগ্রত যুবলীগ গঠন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এছাড়া বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জিল্লুর রহমান, জেলা কমিটির সদস্য আহাদ আলী, আবু বক্কর সিদ্দিক, আরিফ, সাহেদুল ইসলাম লাবলু, আলমগীর আজম খোকা, শরিফ হোসেন দুদু, সোনাহার ম-ল। অনুষ্ঠানটি পরিচালনা করেন, অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ। এছাড়া উপস্থিত ছিলেন কৃষকলীগ প্রচার সম্পাদক মহাসিন রেজা সৈকত, শাহি, পিরু, বিপ্লব, হাসান, ইকরা, টুটুল, মতি, সুইট, বিপুল, পিয়াস, মাসুদুর রহমান মাসুম, ডিটু, সিদ্দিক মাষ্টার, রাসেল, জাহিদুল কমিশনার, হাসান কমিশনার, কবির প্রমুখ। মেহেরপুর: বাংলাদেশ আওয়ামী যুবলীগ মেহেরপুর জেলা শাখার আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মেহেরপুর পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মিজানুজ্জামান অপু। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, পৌরসভার পেশ ইমাম মাহবুব রহমান, যুবলীগের নেতা মাহাবুব হাসান ডালিম, ইয়ানুস আলী প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপর দিকে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে মেহেরপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল। অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, মেহেরপুর শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ কে আজাদ সাগর, শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, তাঁতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, প্রজন্ম লীগের আহ্বায়ক রাজু আহমেদ রাজিব প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান