সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পিতার পা ধরে ক্ষমা চাইলেন সন্তান-পুত্রবধূ

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০১৯ ইং
পিতার পা ধরে ক্ষমা চাইলেন সন্তান-পুত্রবধূ
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকেরকক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে এক বৃদ্ধ পিতা তাঁর পুত্রবধূ এবং পুত্রের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করার পর জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার সুজন দাসের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পরিদর্শন শেষে ওই বৃদ্ধ পিতার পা ধরে ক্ষমা প্রার্থনা করেছেন সন্তান এবং তাঁর পুত্রবধূ। জানা গেছে, মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার বৃদ্ধ জোয়াদ আলী গতকাল বুধবার জেলা প্রশাসকেরকক্ষে গণশুনানি চলাকালীন সময়ে জেলা প্রশাসক মো. আতাউল গনির কাছে তাঁর পুত্র বাবু এবং পুত্রবধূ খাদিজার বিরুদ্ধে বৃদ্ধ জোয়াদকে নির্যাতন করেন মর্মে মৌখিক অভিযোগ করেন। ঘটনা শুনে জেলা প্রশাসক বিষয়টি দেখার জন্য তাৎক্ষণিক নির্দেশ দেন। এর পরপরই সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন কুমার দাস মেহেরপুর সদর থানার পুলিশের সহযোগিতা নিয়ে বুধবার দুপুরের দিকে মেহেরপুর স্টেডিয়াম পাড়ায় ঘটনাস্থলে যান। সেখানে সহকারী কমিশনার সুজন কুমার দাস বৃদ্ধ জোয়াদ আলী, তাঁর স্ত্রী আনোয়ারা, সন্তান বাবু, পুত্রবধূ খাদিজাসহ এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এ সময় নির্যাতনের বিষয়টি প্রমাণিত হওয়ায় বাবু ও তাঁর স্ত্রী তাঁর পিতা-মাতার পা ধরে ক্ষমা চান। একই সঙ্গে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলেও নিশ্চয়তা দেন। এদিকে, বৃদ্ধ জোয়াদ আলীর অভিযোগটি দ্রত নিষ্পত্তি করায় এলাকাবাসী জেলা প্রশাসক মো. আতাউল গনিকে অভিনন্দন জানিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান