৭ দিনের মধ্যে সরিয়ে নিতে ইউএনওর নির্দেশ
- আপলোড তারিখঃ
০৫-১২-২০১৯
ইং
আলমডাঙ্গার পৌর এলাকার ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার পৌর এলাকার হলুদপট্রি, কাঁচারী বাজার, মাছ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাস্তার পাশের ফুটপাত দখল করে চলছে ব্যবসা। এর ফলে দুর্ভোগে পড়ছেন সাধারণ জনগণ। এমন অভিযোগের ভিত্তিতে গত সোমবার বেলা একটার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন আলী, সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলাম শহরের বিভিন্ন গুরুত্বরপূর্ণ স্থান পরিদর্শন করেন।
এ সময় তাঁরা সরেজমিনে দেকতে পান রাস্তার পাশে থাকা মালিকেরা ফুটপাত দখল করে অবৈধ ব্যবসা পরিচালনা করছেন। ব্যবসায়ীরা তাঁর নিজ সীমানার বাইরে টিনের চালা দেওয়ায় রাস্তার ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। এসব উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সব কর্মকর্তাদের উপস্থিতিতে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত অবমুক্ত করতে ৭ দিনে সময় বেধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ ফুটপাত দখলমুক্ত না হলে প্রশাসনের উদ্যেগে তা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বলে তিনি ব্যাবসায়ীদের জানান।
কমেন্ট বক্স