সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দিনব্যাপী জেলা আ.লীগের নানা কর্মসূচি গ্রহণ

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০১৯ ইং
দিনব্যাপী জেলা আ.লীগের নানা কর্মসূচি গ্রহণ
৭ই ডিসেম্বর চুয়াডাঙ্গা হানাদারমুক্ত দিবস পালনে প্রস্তুতি সভা সমীকরণ প্রতিবেদক: ৭ই ডিসেম্বর চুয়াডাঙ্গা হানাদারমুক্ত দিবস পালনে প্রস্তুতিমূলক সভা করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মালিক, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, মহিলা আওয়ামী লীগের নেত্রী আফরোজা পারভীন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান, যুবলীগের নেতা সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, আব্দুল কাদের, শামীম আহমেদ সুমন, আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহসভাপতি সাহাবুল ইসলাম, বাপ্পী, ফিরোজ, রহমান, রাজু প্রমুখ। প্রস্তুতি সভায় দিবসটি পালনে দিনব্যাপী নানা কর্মসূচি গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ৭ ডিসেম্বর সকাল ৭টায় শহীদ হাসান চত্বরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৭টা ১৫ মিনিটে আটকবরের উদ্দেশ্য যাত্রা, সকাল ৮টা ১৫ মিনিটে আটকবর শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল এবং ৬টায় শহীদ হাসান চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান