সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী রোগীরা টিকিট পাবেন ফ্রি

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী রোগীরা টিকিট পাবেন ফ্রি
আফজালুল হক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বহির্বিভাগকে এখন থেকে প্রতিবন্ধী রোগীরা চিকিৎসাসেবা পেতে বিনা মূল্যে টিকিট পবেন। গত শনিবার থেকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য এ সেবা-কার্যক্রম চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একজন প্রতিবন্ধী নারী বলেন, ‘আগে আউটডোরে চিকিৎসা নিতে হলে আমাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হতো। এখন আর সেটা হয় না। তাও আবার বিনা মূল্যে চিকিৎসা।’ এই উদ্যোগের জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সিভিল সার্জন ডা. মারুফ হাসান এ প্রসঙ্গে বলেন, ‘প্রতিবন্ধীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পেতে অসুবিধা হতো। তাঁদের যেন কোনো অসুবিধা না হয়, এ কথা ভেবে আউটডোরে ফ্রি টিকিটের ব্যবস্থা করা হয়েছে।’ হাসপাতালের হেল্প ডেস্ক থেকে প্রতিবন্ধীরা বিনা মূল্যে এ টিকিট নিতে পারবেন বলে জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান