সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দলমত-নির্বিশেষে জানাজায় মানুষের ঢল : দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০১৯ ইং
দলমত-নির্বিশেষে জানাজায় মানুষের ঢল : দাফন সম্পন্ন
দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাজি লিয়াকত আলী শাহ-এর ইন্তেকাল দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান ও হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা হাজি লিয়াকত আলী শাহ ইন্তেকাল করেছেন। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে দর্শনা পুরাতন বাজারস্থ নিজ বাড়িতে ফজরের নামাজ পড়তে উঠে তিনি হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। পরে দ্রুত গাড়িযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে পিতার নামে গড়া আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের সন্নিকটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপর তাঁকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। লিয়াকত আলী শাহ ছিলেন দর্শনা পুরাতন বাজারস্থ মরহুম আব্দুল ওদুদ শাহর ছয় ছেলে দুই মেয়ের মধ্যে জ্যেষ্ঠ পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। পারিবারিক জীবনে তিনি চার ছেলে ও পাঁচ মেয়ের জনক ছিলেন। লিয়াকত আলী শাহ দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, হাউলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, দর্শনা পৌর হাজী কমিটির সভাপতি, দর্শনা পৌর প্রবীণ কমিটির উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। গতকাল সকালের দিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। লিয়াকত আলীর মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা বিএনপি, দামুড়হুদা উপজেলা বিএনপি, দর্শনা পৌর বিএনপি, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ, দর্শনা পৌর আওয়ামী লীগ, যুবদল, ছাত্রদল, যুবলীগ, ছাত্রলীগ, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, জেলা আইনজীবী সমিতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, দামুড়হুদা প্রেসক্লাব, দর্শনা প্রেসক্লাব, দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতি, পুরাতন বাজার দোকান মালিক সমিতি, বিভিন্ন সংগঠন ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকা পরিবার তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। গতকাল আসরের নামাজের পর দর্শনা কেরুজ বাজার মাঠে প্রথম জানাযার নামাজ শেষে মরহুমের লাশ গাড়িযোগে নেওয়া হয় তাঁর গ্রামের বাড়ি দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের লোকনাথপুরে। মাগরিবের নামাজের পর লোকনাথপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন হেলিপ্যাড মাঠে দ্বিতীয়বারের মতো জানাযা শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। দলমত-নির্বিশেষে সবাই মরহুম লিয়াকত আলী শাহর জানাযার নামাজে অংশগ্রহণ করেন। তাঁর জানাজার নামাজে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, মুজিবুল হক মালিক মজু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোশাররফ হোসেন, সোনা মিয়া, সাবেক মটর শ্রমিক নেতা কওছার আলী শাহ, দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মহিদুল ইসলাম, দর্শনা কেরুজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, পুরাতন বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহেল, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি রফিকুল হাসান তনু, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বুলেট, বিএনপির নেতা খন্দকার শওকত আলী, আবুল হাসনাত, আলী হোসেন, গণ-উন্নয়ন গ্রন্থগারের পরিচালক আবু সুফিয়ান, যুবদল নেতা নাহারুল ইসলাম, জালাল উদ্দিন লিটন, জালাল উদ্দিন, সরোয়ার, ইকবাল হোসেন, মমিনুল ইসলাম, নাহারুল ইসলাম ও চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির সভাপতি সাংবাদিক হুসাইন মালিক প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান