সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিএনপি নেতা শরীফের শাশুড়ি দুলারী বেগমের ইন্তেকাল, আজ দাফন

  • আপলোড তারিখঃ ০৫-১২-২০১৯ ইং
বিএনপি নেতা শরীফের শাশুড়ি দুলারী বেগমের ইন্তেকাল, আজ দাফন
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হাজি শরীফুজ্জামান শরীফের শাশুড়ি ও শান্তা-মারিয়াম গ্রুপের পরিচালক প্রয়াত কাজী মসিহ্-উল আলমের স্ত্রী এবং ঢাকা মিরপুরের বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষিকা দুলারী বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রাত ১০টায় ঢাকার ধানমন্ডিতে অবস্থিত আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। আজ জোহরের নামাজের পর ঢাকা মিরপুর-২-এর হাউজিং জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হবে। এদিকে, ঢাকা মিরপুরের বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষিকা দুলারী বেগমের মৃত্যুতে বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট, সাহিদ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সমীকরণ পরিবার মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, শিক্ষিকা দুলারী বেগম পাঁচ দিন যাবৎ ঢাকা ধানমন্ডির ৮ নম্বরে অবস্থিত আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি মরহুমার স্বামী শান্তা-মারিয়াম গ্রুপের পরিচালক কাজী মসিহ্-উল আলম ইন্তেকাল করেন। স্বামীর মৃত্যুর এক বছর পার না হতেই ইন্তেকাল করলেন দুলারী বেগম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান