চুয়াডাঙ্গায় রেড ক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভা
- আপলোড তারিখঃ
০৩-১২-২০১৯
ইং
বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট চক্ষু হাসাপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ সভার আয়োজন করে। এ উপলক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কার্যসূচী অনুযায়ী, আলোচনা সভার শুরুতে আসনগ্রহণ করেন অতিথিরা। এরপর জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মতবিনিময় সভায় কার্যক্রম শুরু হয়। কোরআন তিলওয়াত করেন বাইতুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল মজিদ। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সেলিম উদ্দিন খান। সভার শুরুতে রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের বাণী পাঠ করে শোনান কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিল হোসেন জোয়ার্দ্দার। রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি শেখ সামসুল আবেদীন খোকনের বাণী পড়ে শোনান ভাইস চেয়ারম্যান অ্যাড. সেলিম উদ্দিন খান। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহান।
এরপর রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গার ইউনিট লেভেল অফিসার গৌর চন্দ্র বিশ্বাসের সার্বিক সঞ্চালনায় আলোচ্য বিষয়ের ওপর বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামরুল আরিফ, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. আকসিজুল ইসলাম রতন প্রমুখ। উপস্থিত আজীবন সদস্যদের মধ্যে বক্তব্য দেন আব্দুল মমিন, আলাউদ্দিন হেলা, নজরুল ইসলাম, শহিদুল হক, আব্দুল আলিম, মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, আলতাফ হোসেন, এস এম ই¯্রাফিল হোসেন, আলাউদ্দিন, সিরাজুল আলম ঝন্টু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের নির্বাহী সদস্য আসাদুজ্জামান কবীর, অ্যাড. রফিকুল ইসলাম প্রমুখ।
কমেন্ট বক্স