সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খেলোয়াড়দের নিজ হাতে পুরস্কার দিলেন এমপি ছেলুন

  • আপলোড তারিখঃ ০৩-১২-২০১৯ ইং
খেলোয়াড়দের নিজ হাতে পুরস্কার দিলেন এমপি ছেলুন
এমপি ছেলুন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাবুপাড়া একাদশ চ্যাম্পিয়ন আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় এমপি ছেলুন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আলমডাঙ্গা বাবুপাড়া একাদশ আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বেলা ৩টায় আলমডাঙ্গা বড় ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পান ফ্রেন্ডস ক্লাবের ৮নং জার্সি পরিহিত জাতীয় দলের অনূর্ধ্ব-১৬ দলের খেলোয়াড় সবুজ। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান বাবুপাড়া একাদশের ১২নং জার্সি পরিহিত শমিম ও গোলকিপার সজিব। এমপি ছেলুন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন আলী। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় তিনি বলেন, ‘ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয় খেলা, এ দেশে প্রচুর ফুটবল খেলা দেখার দর্শক আছে। আজ আলমডাঙ্গা ফুটবল মাঠে ফাইনাল খেলা দেখতে যত দর্শক হয়েছে, তাতে এই মাঠে আবারও প্রাণ ফিরে পাবে বলে আমার বিশ্বাস।’ এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদীর গনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক পৌর কাউন্সিলর মতিয়ার রহমার ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বনিক সমিতির সম্পাদক আলহাজ্ব মীর শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা ও প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলামের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় মাহমুদুল হক লিটন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম, সাবেক ফুটবলার প্রভাষক শরিফুল ইসলাম, অ্যাডভোকেট সিরাজুুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আহসান উল্লাহ, আল ইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ এনামুুল হক, মাসুদ রানা তুহিন, আব্দুর রাজ্জাক রাজু, প্রভাষক মিজানুর রহমান, পরিমল কুমার ঘোষ, সিরাজুল ইসলাম ঢুনি প্রমুখ। খেলা পরিচালনা করেন আবুল হাসান, তবিবুল, ফিরোজ, মহসীন কামাল। খেলার ধারাভাষ্যে ছিলেন হাফিজুর রহমান জীবন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান