সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক ৫

  • আপলোড তারিখঃ ০২-১২-২০১৯ ইং
অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক ৫
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচজনকে আটক করেছে বিজিব। গতকাল রোববার সকাল সাতটার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল বা ভৈরবা মোড় হাজি টিলা নামক স্থান থেকে পাঁচ পুরুষ অনুপ্রেবশেকারীকে আটক করে। আটক হওয়া ব্যক্তিরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, কাজের জন্য তাঁরা ২-৩ মাস আগে বিনা পাসপোর্টে ভারতে গিয়েছিলেন। আটক পাঁচজনের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩-এর ১১ (১) (গ) ধারায় মহেশপুর থানায় মামলা হয়েছে। মহেশপুরের খালিশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান রোববার দুপুরে এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান