ফেনসিডিলসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক
- আপলোড তারিখঃ
০১-১২-২০১৯
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় চার বোতল ফেনসিডিলসহ চাকরিচ্যুত এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়। আটক পুলিশের সাবেক ওই সদস্যের নাম কবিরুল ইসলাম (৩৫)। তিনি পার্শ¦বর্তী মেহেরপুর জেলার বন্দর গ্রামের মৃত মিয়াউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, ফেনসিডিলের বড় একটি চালান যাবে, এমন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী মুন্সিপুর এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এ সময় পুলিশের সন্দেহ হলে একটি ইজিবাইকের গতিরোধ করে। এ সময় ইজিবাইকে থাকা চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল কবিরুলকে আটক করা হয় এবং তাঁর দেহ তল্লাশি করে চার বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক কবিরুল ইসলাম খুলনা জেলা পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তবে এখন তিনি চাকরিচ্যুত। ওসি আরও জানান, এর আগেও ২০১৮ সালের ১৭ জুলাই মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তাঁকে খুলনা পুলিশ থেকে বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে।
কমেন্ট বক্স