সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমসাধু-পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬ কৃষক আহত

  • আপলোড তারিখঃ ২৮-১১-২০১৯ ইং
আলমসাধু-পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬ কৃষক আহত
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার দরবেশপুরে অবৈধ যান আলমসাধু ও ব্যাটারিচালিত ভ্যানের (পাখি ভ্যান) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছয় কৃষক আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার সোনাপুর গ্রামের ইসমাইল ম-লের ছেলে আশরাফুল ম-ল, বাদল মিয়ার ছেলে আবু বক্কর, ইউনুস আলীর ছেলে সুজন আলী , সোহরাব আলীর ছেলে লাল মিয়া, আনিস উদ্দিনের ছেলে সিদ্দিক আলী ও নেপালের ছেলে তাইজেল। জানা গেছে, বুধবার দুপুরে সোনাপুর গ্রাম থেকে কয়েকজন কৃষক তাঁদের জমির কাঁচা ঝাল তুলে বিক্রির উদ্দেশ্যে আলমসাধুতে নিয়ে ভালাইপুর মোড়ে যাচ্ছিলেন। পথের মধ্যে দরবেশপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাখিভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছয়জন কৃষক রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহত সবাই সোনাপুর গ্রামের। মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুর রহমান জানান, ‘দুর্ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাছে ফোন এলে সঙ্গে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। তারপর আহত ব্যক্তিদের নিয়ে মেহেরপুর হাসপাতালে ভর্তি করি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান