সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০১৯ ইং
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের খালিশপুর-৫৮ বিজিবির সদস্যরা গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেদিনীপুর বিওপির সদস্যরা হরিহরনগর গ্রামের একটি আমবাগান থেকে প্রথমে মালিকবিহীন অবস্থায় ১১৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এরপর রাজাপুর বিওপির অর্ন্তগত শিংনগর বাঁশবাগানের মধ্য থেকে ৪৬ বোতল, গয়েশপুর বিওপি ১০৪ বোতলসহ মোট ১৩৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপঅধিনায়ক) কামরুল হাসান মঙ্গলবার বিকেলে এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান