সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিঃস্ব কৃষক

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০১৯ ইং
জীবননগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিঃস্ব কৃষক
জীবননগর অফিস: জীবননগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন একজন কৃষক। গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ডুগডুগির গরুর হাটে এ ঘটনা ঘটে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া নিঃস্ব কৃষক হলেন জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর গ্রামের মৃত হামিদ ম-লের ছেলে বদু মন্ডল (৬০)। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বাড়ি থেকে গরু কেনার জন্য ৪০ হাজার টাকা নিয়ে ডুগডুগির হাটে যান তিনি। অনেক রাত হয়ে যাওয়ার ফলে পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বাজারে যান। সেখানে না পেয়ে অবশেষে তাঁরা জানতে পারেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে ডুগডুগির হাটে পড়ে ছিলেন বদু ম-ল। এ সময় বাজারের লোকজন তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু বলেন, ‘রোগীর অবস্থা এখন অনেক ভালো। চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করি, খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান