সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্ত্রী ধর্ষণের ঘটনায় মামলা করে বিপাকে হালিম!

  • আপলোড তারিখঃ ২৬-১১-২০১৯ ইং
স্ত্রী ধর্ষণের ঘটনায় মামলা করে বিপাকে হালিম!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা তুলে নিতে বাদীপক্ষকে হুমকিসহ নানানভাবে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদীপক্ষ কোর্টে পুনরায় একটি মামলা দায়ের করেছে। জানা গেছে, গত ৩০ আগস্ট চুয়াডাঙ্গা সদরের যদুপুর গ্রামের মসজিদপাড়ার আনোয়ার হোসেনের ছেলে আব্দুল হালিমকে কলা-পেঁপে বিক্রির জন্য যশোর পাঠায় তাঁরই প্রতিবেশী দুই বন্ধু। এই সুযোগে হালিমের বন্ধু একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে মিলন হোসেন মিলো (৩৫) ও মৃত জাফর ম-লের ছেলে ওয়াসিম (৩০) হালিমের স্ত্রীকে রাতে জোরপূর্বক ধর্ষণ করেন৷পরদিন হালিম বাসায় ফিরলে তাঁর স্ত্রী বিষয়টি তাঁকে জানান। এ বিষয়ে আব্দুল হালিম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন৷ পুলিশ ওই দিনই মিলন হোসেন মিলোকে আটক করেন। পরে ওয়াসিম কোর্টে আত্মসমর্পণ করেন। তবে এ ঘটনায় বাদী আব্দুল হালিম অভিযোগ করে বলেন, ‘ঘটনার পরপরই মামলা তুলে নেওয়ার জন্য আসামি মিলনের ভাই সেলিম, চাচা আব্দার আলী ও আসামি ওয়াসিমের ভাই মহাসিন নানাভাবে আমাকে হুমকি-ধামকি দিয়ে আসছেন। এ ছাড়া আমার বাড়িতে নগদ টাকা নিয়ে এসে মামলাটি মীমাংসা করার জন্যও চাপ দিচ্ছেন। আমি রাজি না হলে তারা আমাকে হত্যা করে গুম করে দেওয়ারও হুমকি দিয়েছে। আমি এখন আমার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে গত রোববার কোর্টে একটি মামলাও করেছি।’ মামলার তদন্ত কর্তকর্তা সদর থানার ওসি (অপারেশন) মাসুদ আহমেদ বলেন, ইতিমধ্যে এ মামলায় আসামিদের আটক করা হয়েছে। বাদীপক্ষকে হুমকির দেওয়ার বিষয়ে তিনি বলেন,‘ আমি বিষয়টি তদন্ত করে দেখব এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান