সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুর সীমান্তে আরও চারজন আটক

  • আপলোড তারিখঃ ২৬-১১-২০১৯ ইং
মহেশপুর সীমান্তে আরও চারজন আটক
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে আরও চারজনকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার ভোররাতে উপজেলার জলুলী বিওপির মাঠপাড়া সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়। খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, গতরাতে জলুলী বিওপির মাঠপাড়া সীমান্ত দিয়ে ভারতে থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাঁদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছেন তাঁরা। এ নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট ২২৯ জনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিদের থানায় মামলার পর আদালতে সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান