সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ছাত্রীবাসের মালিকের বিরুদ্ধে ছাত্রীকে নির্যাতনের অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৫-১১-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় ছাত্রীবাসের মালিকের বিরুদ্ধে ছাত্রীকে নির্যাতনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের সিনেমা হল পাড়ার মৌসুমী ছাত্রীবাসের মালিক মৌসুমী ও তাঁর স্বামী শুভর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে ওই ছাত্রীবাসের খুশি নামের এক ছাত্রী। গতকাল রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটলে নির্যাতনের শিকার ওই ছাত্রী সদর থানায় এসে একটি অভিযোগ করে। পরে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জানা যায়, সরোজগঞ্জ এলাকার ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের খুশি নামের এক ছাত্রী সিনেমা হল পাড়ার মৌসুমী ছাত্রীবাসে থেকে পড়াশোনা করে। গতকাল বিকেলে ছাত্রীবাসের গেটের দরজা খোলা রেখেই ভেতরে প্রবেশ করে ওই ছাত্রী। দরজা খোলা রেখেই ছাত্রীবাসের ভেতর প্রবেশ করাই ওই ছাত্রীবাসের মালিক মৌসুমী ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করা শুরু করেন। প্রতিবাদ করলে একপর্যায়ে মৌসুমী ও তাঁর স্বামী শুভ ওই ছাত্রীকে নির্যাতন করেন। পরে নির্যাতনের শিকার ওই ছাত্রী সদর থানায় মৌসুমী ও তাঁর স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে। পরে সদর থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান