দৈনিক সময়ের সমীকরণ প্রতিবেদককে লাঞ্ছিতের ঘটনায়
- আপলোড তারিখঃ
২২-১১-২০১৯
ইং
মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের দুঃখ ও ক্ষমা প্রার্থনা
দামুড়হুদার মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক এক ছাত্রীর শ্লীলতাহানিচেষ্টার ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক সময়ের সমীকরণ-এর প্রতিবেদক রোকনুজ্জামান রোকন অপমানিত ও লাঞ্ছিত হওয়ায় দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম উদ্দীন স্বাক্ষরিত এক লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিগত ১৭/১১/১৯ ইং তারিখ রোববার বেলা ৩টায় মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক এক ছাত্রী শ্লীলতাহানিচেষ্টার বিষয়টির সত্যতা উদ্ঘাটন ও সংবাদ সংগ্রহ করতে গেলে উপস্থিত জনতার সামনে দৈনিক সময়ের সমীকরণ-এর প্রতিবেদক রোকনুজ্জামান রোকনকে অপমানিত ও লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। ভবিষ্যতে এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব।’
কমেন্ট বক্স