সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ৬ লাখ টাকার মোবাইল রিচার্জ কার্ড চুরি!

  • আপলোড তারিখঃ ২২-১১-২০১৯ ইং
আলমডাঙ্গায় ৬ লাখ টাকার মোবাইল রিচার্জ কার্ড চুরি!
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা গ্রামীন ব্যাংক ও গ্রামীন ফোনের অফিস থেকে ৬ লাখ টাকার মোবাইল ফোনের রিচার্জ কার্ড চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত বুধবার দিবাগত গভীর রাতে আলমডাঙ্গা শহরের কলেজ রোডে একই ভবনে অবস্থিত গ্রামীন ব্যাংক ও গ্রামীন ফোনের ডিস্ট্রিবিউটর হাউজের অফিসের তালা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটায় চোরেরা। জানা যায়, চোরের দল একই ভবনে দ্বিতীয় তলায় অবস্থিত গ্রামীন ব্যাংকের অফিসে ঢুকে প্রয়োজনীয় কাগজপত্র উলপ-পালট করে সেখানে কিছু না পেয়ে ভবনের তৃতীয় তলায় অবস্থিত গ্রামীন ফোনের ডিস্ট্রিবিউটর হাউজের অফিসে ঢুকে পুরো অফিস তন্ন তন্ন করে। এসময় এ অফিস থেকে ৬ লাখ টাকার মোবাইল ফোনের রিচার্জ কার্ড চুরি করে নিয়ে চোরের দল। গতকাল সকাল ৭টায় গ্রামীন ব্যাংকে কর্মরতরা অফিসে আসলে দেখেন পুরো অফিস এলোমেলো। তখন তারা পুলিশকে খবর দেয়। পরে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ওসি জানান, চুরির মালামাল উদ্ধারে মাঠে নেমেছে পুলিশ। তবে এই চুরির ঘটনা রহস্যজনক বলেও অনেকে মন্তব্য করেছে। এদিকে চুরির ঘটনার পরে গ্রামীন ফোনের ডিস্ট্রিবিউটর চুয়াডাঙ্গা টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক রিংকুসহ গ্রামীন ফোনের কর্মকর্তারা চুরি হওয়া কার্ডের তালিকা থানায় জমা দিয়েছে বলে পুলিশ জানায়। চুরির ঘটনার রাতে নাইডগার্ড ছুটিতে ছিলেন বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান