সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

  • আপলোড তারিখঃ ২০-১১-২০১৯ ইং
দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার লক্ষীপুরে ট্রাকের ধাক্কায় জিয়াউদ্দীন (৩২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জিয়াউদ্দীন দামুড়হুদার বিষ্ণপুর নতুনপাড়া গ্রামের আবু বাক্কার ছেলে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে জিয়াউদ্দীন চুয়াডাঙ্গার ভালাইপুর থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দামুড়হুদার লক্ষীপুর বালুপাড়া নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক তাঁকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে জিয়াউদ্দিন পিস সড়কের ওপর ছিটকে পড়লে সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘাতক ট্রাকচালককে আটক করেছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান