সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীকে খুন!

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০১৯ ইং
ঝিনাইদহে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীকে খুন!
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ছুরিকাঘাতে সিফাত হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয় মাহি (১৭) নামে আরও এক যুবক। নিহত সিফাত ঝিনাইদহ শহরের কালীকাপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে এবং উজির আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। গ্রামবাসী জানান, নেশা করা নিয়ে কালীকাপুর গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় দুদল যুবকদের মধ্যে মারামারি হয়। এ ঘটনার জের ধরে গতকাল শনিবার দুপুরে সিফাতকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষরা। রক্তাক্ত অবস্থায় কালীকাপুর গ্রামের আকরাম হোসেন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন সিফাতকে। সেখানে তার অবস্থা খারাপ হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় যাওয়ার পথে সিফাতের মৃত্যু হয়। এ ঘটনায় কালীকাপুর গ্রামের তৈয়বের ছেলে মাহিকেও মারধর করা হয়। সে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) ইমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নেশা-সংশ্লিষ্ট কারণে দুদল যুবকদের মধ্যে বিরোধের কারণে সিফাত খুন হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো মামলা হয়নি। খুনিদের চিহ্নিত ও নাম ঠিকানা সংগ্রহ করতে পুলিশ মাঠে নেমেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান