সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ফেনসিডিলসহ মোস্তাফিজুর আটক

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০১৯ ইং
দামুড়হুদায় ফেনসিডিলসহ মোস্তাফিজুর আটক
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তি ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের শামসুর রহমানের ছেলে মোস্তাফিজুর (২৬)। গতকাল শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এমসআই) সাইদুজ্জামান ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার ঝাঁঝাঁডাঙ্গা গ্রামের শামসুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমানের বাড়ির গোয়ালঘরে তল্লাশী করে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। পরে তাঁকে আটক করে দামুড়হুদা মডেল থানায় মাদক আইনে মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে। গতকাল শনিবারই তাঁকে মামলাসহ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি মনিরুজ্জামানের যোগদান